শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২১-০৩-১৪
এম.এ মুঈদ হোসেন আরিফ: ফরিদপুর জেলা সদর হতে ভাঙ্গা, নগরকান্দা, সালথা, সদরপুর, চরভদ্রাসন উপজেলার দেওয়ানি ও ফৌজদারি মামলার আদালত সমূহ ভাঙ্গা উপজেলা সদরে স্থানান্তরের প্রতিবাদে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল (১৪ মার্চ) রবিবার অতিবাহিত হলো আন্দোলনের ৩য় দিন।
এরই ধারাবাহিকতায়, গতকাল (১৪ মার্চ) রবিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল এক পথসভায় ফরিদপুর আইনজীবীদের অনির্দিষ্ট কালের জন্যে কোর্ট বর্জনের ঘোষণা দেওয়া হয়।
সকল আইনজীবীরা তাদের বক্তব্যে জানান, উল্লেখিত দাবী আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত ভাবে এ আন্দোলন চলবে এবং কোন আইনজীবীরা আদালতে যোগদান করবেন না।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা আইনজীবী সমিতির সভাপতি, এডভোকেট আবু খালেকের সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম মৃধা, এডভোকেট মোদাররেস আলী ইচ্ছা, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এডভোকেট জাহিদ বেপারী, এডভোকেট অনিমেষ রায়, এডভোকেট হাফিজুর রহমান হাবিব ও এডভোকেট মামুন অর রশীদ প্রমুখ।
সকল বক্তারাই, এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, ফরিদপুরকে মেধাশূন্য এবং ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য মাদারীপুরে বাড়ী একজন সংসদ সদস্য ফরিদপুর বাসীর জীবন ও সম্মান নিয়ে কলকাঠি নাড়ছে। আইনজীবীদের জীবন থাকতে আমরা গোপন হাতের সকল কার্যক্রম রুখে দিব। এটা ফরিদপুর বাসীর পক্ষে আমাদের রাজপথের শপথ।
এডভোকেট জসীম মৃধা ও এডভোকেট মামুনুর রশীদ তাদের বক্তব্যে বলেন, ভাঙ্গায় কোন দেওয়ানি ও ফৌজদারি কোর্ট যাবে না এবং সমস্ত কোট ফরিদপুরে নিয়ে এসে বিচারিক কাজ করা হবে। আগামী দিনে এ ব্যাপারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অপরদিকে, নগরকান্দার সচেতন জনতার পক্ষে উল্লেখিত, দাবীর সাথে একতাত্বতা ঘোষণা করে তৌহিদী জনতার নেতা জনাব রফিকুজ্জামান অনু, শওকত শরীফ, বিল্লাল হোসেনসহ শতাধিক এলাকাবাসী রাজপথে অব্যাহত ভাবে তাদের আন্দোলন সংগ্রাম সভা সমাবেশ, মানববন্ধন ও মিছিল অব্যাহত রেখেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited